২ কোটি ২০ লাখ টাকা মূল্যের চার কেজি ২০০ গ্রামের ৩৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব সোনা উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগ।

কাস্টমস সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার জানান, দুবাই থেকে আসা এফজেট-৯০৫ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে চার কেজি ২০০ গ্রাম ওজনের ৩৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার মূল্য ২ কোটি ২০ লাখ টাকা। এ সময় খোরশেদ আলম নামে একজনকে আটক করা হয়। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ