বেনাপোলের পুটখালী ইউনিয়নের অভায়বাস গ্রামে চোরাচালান ও বাওড় দখল সংক্রান্ত বিরোধের জেরে শামীম (৩৫) নামে বিএনপি নেতাকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

রোববার রাত আনুমানিক সাড়ে ১১টায় অভায়বাস গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান আজু জানায় শামীম পুটখালী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিল।

এ ঘটনায় নিহত শামীমের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মামলার আসামিরা হলেন-পুটখালী ইউনিয়নের কাওছার আলীর ছেলে শাহাজামাল (৩২), মোমিনের ছেলে ছাবদার আলী (৩৪), গোলামের ছেলে কামাল (৩৭) ও মান্নানের ছেলে উজ্বল (৩০)।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর