গাড়িতে কালো গ্লাস ব্যবহার বন্ধে সরকারি সিদ্ধান্তকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে এক সাপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মির্জা হোসেঈন হায়দার ও বিচারপতি মুহম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভাকেট মনজিল মোরশেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব,পুলিশের মহাপরিদর্শক,ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার,জয়েন্ট কমিশনার (ট্রাফিক),স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উপ-সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
যে কেউ কালো গ্লাস ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে আবেদন করতে পারবে, ওই আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
একই সঙ্গে কালো গ্লাস সরানোর আদেশ কেনো অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেছে আদালত।
গত ১৪ মে আসাদুজ্জামান সিদ্দিকী ও এখলাস উদ্দিন ভূঁইয়া নামে দুই আইনজীবী হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, অপহরণে ব্যবহারের কারণে যদি গাড়ির রঙিন গ্লাস নিষিদ্ধ হয়। তাহলে দড়ি ও রশির ব্যবহারওতো নিষিদ্ধ করতে হবে। কারণ এগুলোও অপহরণ ও খুনে ব্যবহার হয়েছে।
তিনি বলেন, আইনে এ ধরণের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই। এরপরও তারা এ ধরণের সিদ্ধান্ত নিয়েছেন। পরে আবার বিল্ট ইন গাড়িকে ছাড় দেয়া হয়েছে। আইনে এই সিদ্ধান্ত বৈধ হলেও এই ধরণের বৈষম্য বৈধ হতো না।
উল্লেখ্য,নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কালো গ্লাসের গাড়ি ও সাদা পোশাকে অভিযান নিয়ে প্রশ্ন ওঠে। এর প্রেক্ষিতে সরকার গাড়িতে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। গত ৩০ এপ্রিল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
[b]ঢাকা,কেএ, ২১মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
অপরাধ
কালো গ্লাস ব্যবহার বন্ধ কেন অবৈধ নয়
গাড়িতে কালো গ্লাস ব্যবহার বন্ধে সরকারি সিদ্ধান্তকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে এক সাপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মির্জা হোসেঈন হায়দার ও বিচারপতি মুহম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন





