ইন্টারনেটের মাধ্যেমে মিথ্যা ছবি ও তথ্য ছড়ানোর মধ্য দিয়ে দেশের শান্তিুপ্রিয় মুসলমানদের মধ্যে উষ্কানীমূলক বিভ্রান্তি ছড়ানো এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটানোই তার উদ্দেশ্য ছিলো। এমনটিই বলছিলেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার(ডিবি) মনিরুল ইসলাম।
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে মুসলিম ও বৌদ্ধ ধর্মের মধ্যে বিভ্রান্তি ছড়ানো শাখাওয়াত হোসেনের ব্যাপারে বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাজধানীর ৮৫/১ পুরানা পল্টন এলাকা থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা ছবি ও তথ্য ছড়ানোর মধ্য দিয়ে মুসলিম ও বৌদ্ধ ধর্মের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কাজে নিয়োজিত সাখাওয়াত হোসেন(৩৮) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, একটি সিপিউ এবং মোবাইল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মনিরুল ইসলাম বলেন, সে একটি অনলাইন পত্রিকা islamicnews24.net এর সম্পাদক। সে এই পত্রিকার মাধ্যমে এই বিভ্রান্তি মূলক তথ্য ছড়িয়ে থাকে। তার গ্রামের বাড়ি ঝিনাইদাহ জেলার কোটচাঁদপুর থানায়।
মিয়নমারের রহিঙ্গাদের অনুপ্রবেশ সম্পর্ক তিনি বলেন, মায়নমার থেকে যে রহিঙ্গারা বাংলাদেশে আসছে তাদেরকে মূলত অত্যাচার করার করণেই আসছে বলে তার ধারণাএবং সে বিভিন্ন সময়ের ঘটনাকে মিথ্যাভাবে প্রদর্শন করার মাধ্যমে সে মুসলিম ও বৌদ্ধ ধর্র মধ্যে দাঙ্গা-হাঙ্গামা ছড়িয়ে মুসলমানদেরকে চরমপন্থিতার দিকে ধাবিত এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটানোই তার উদ্দেশ্য ছিলো।
তার বিরুদ্ধে পল্টন থানায় ৫৭ ধারার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন/২০০৬ একটি মামলা দ্বয়ের করা হয়েছে।
এমআর/এসএইচ





