রাজধানীর বনানী থানা ছাত্রলীগ সভাপতি আনিস (২২) ও তার দু'সহযোগিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত এক সহযোগীর নাম সোহেল শেখ (৩০)। অপর জনের তথ্য জানা যায়নি।

বনানী থানা এলাকা থেকে রোববার সকালে চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, সকালে মিজানুর রহমান নামে এক ব্যক্তি বনানী থানা ছাত্রলীগের সভাপতিসহ তিনজনকে অভিযুক্ত করে একটি চাঁদাবাজি মামলা করেন। ওই মামলায় তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান বলেন, ‘চাঁদাবাজির মামলার অপর আসামি মোহাব্বত হোসেন সবুজ পলাতক রয়েছে। তাকেও পুলিশ গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।’

এআর/এমকে