জাতীয় সংসদ নির্বাচনের আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থীকে নির্বাচিত করায় গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারা নিয়ে জারি করা রুল শুনানিতে ৭ অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারক মির্জা হোসেইন হায়দার ও বিচারক মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ নিয়োগ দেন।
সাত অ্যামিকাস কিউরিরা হলেন,ড.কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রফিক-উল হক, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, রোকন উদ্দিন মাহমুদ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার।
গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আসনে বিনা প্রতিদ্বন্দি¦তায় একক প্রার্থীকে নির্বাচিত করার গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারা কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না-জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারা অনুসারে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বা মনোনয়নপত্র প্রত্যাহারের পর একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা যায়।
রুলে বিবাদীরা হলেন সরকারের মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব।
গত বছরের ১৭ ডিসেম্বর জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আবদুস সালাম সুপ্রিম কোর্টে রিট আবেদনটি করেন। গণমাধ্যমে প্রকাশিত ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ার খবরের সূত্রে এ রিটটি করা হয়। ৫ জানুয়ারির নির্বাচনে ১৫৩ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এমএস আজিম। অপরদিকে সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আলামিন সরকার।
ব্যারিস্টার হাসান এমএস আজিম বলেন, এককভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত করা সংক্রান্ত ১৯ ধারা কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না-তা রুলে জানতে চেয়েছেন আদালত।
গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারা অনুসারে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বা মনোনয়নপত্র প্রত্যাহারের পর এককপ্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা যায়। এটি সংবিধানের ৭, ১১, ২৭, ৩১, ৬৫ (২), ১২১ ও ১২২ (২) অনুচ্ছেদের পরিপন্থী।
[b]ঢাকা, জিই ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]
অপরাধ
রুল শুনানিতে ৭ অ্যামিকাস কিউরি নিয়োগ
জাতীয় সংসদ নির্বাচনের আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থীকে নির্বাচিত করায় গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারা নিয়ে জারি করা রুল শুনানিতে ৭ অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন হাইকোর্ট।





