চট্টগ্রাম বন্দরে আটক সূর্যমুখী তেলের চালানে তরল কোকেন উদ্ধারের ঘটনার সােথ জিড়ত আরো এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করা হয় বলে টাইমনিউজবিডিকে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারি পরিচালক উম্মে নাহিদা। গ্রেফতারকৃত ব্যক্তির নাম এ কে আজাদ। যিনি কসকো শিপ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার হিসেবে নিযুক্ত ছিলেন।

এর আগে ওই ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

আটককৃতরা হলেন মস্তফা কামাল ও আতিকুর রহমান। মস্তফা কামাল একটি অফিসে চাকুরি করেন। তাকে প্রথমে আটক করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে আতিকুরকে আটক করা হয়।

উল্লেখ্য, ভোজ্যতেলের ঘোষণা দিয়ে দেড় মাস আগে চট্টগ্রাম বন্দরে আসা একটি কন্টেইনারের নমুনা পরীক্ষা করে গত শনিবার তাতে তরল কোকেনের অস্তিত্ব পাওয়ার কথা জানায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চট্টগ্রামের খাতুনগঞ্জের প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেড বলিভিয়া থেকে ওই তেল আমদানি করে। কনটেইনারে থাকা ১০৭টি ড্রামের মধ্যে একটিতে পাওয়া যায় তেলে মেশানো তরল কোকেন।

এমআর