রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে এক নারীর একটি হাত ও দু’টি পা উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ মে) রাত ১১টায় রমনা এলাকার ফ্লাইওভারে পরিত্যক্ত ব্যাগে নারীর হাত-পা উদ্ধার করে পুলিশ।

রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, রোববার রাত ১১টায় একজন ট্রাফিক সদস্য মোটরসাইকেল দিয়ে ফ্লাইওভার পাড় হচ্ছিলেন।  এ সময় ফ্লাইওভারে একটি পরিত্যক্ত ব্যাগ চোখে পড়ে। সন্দেহ হলে ওই ট্রাফিক সদস্য থানা পুলিশকে খবর দেন।

কাজী মাইনুল জানান, পরে থানা পুলিশ সেখানে গিয়ে ওই ব্যাগ খুলে নারীর পা ও হাত উদ্ধার করে। ওই হাতে চুরি পড়া ছিল। ওই হাত ও পা মধ্য বয়স্ক নারীর বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। 

ওসি আরও জানান, উদ্ধার হওয়া হাত ও পা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

এমবি