রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর (৫০) সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওসি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন এমন অভিযোগ এনে অ্যাডভোকেট কুতুব উদ্দিন নামে এক ব্যক্তি রবিবার (১৬ অক্টোবর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুরশিদ আলমের আদালতে এ মামলাটি দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন-মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব (৩৮), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খোরশেদ, নূর আলী রিয়েল এস্টেটের মো. মামুন হোসেন, মোহম্মদপুর এলাকার জনৈক মো. সোহেল (২৬)।

মামলার অভিযোগে বাদী জানান, গত ৯ অক্টোবর তার কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন আসামিরা। দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩৮৬, ৫০৬ ও ৩৪ ধারায় তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনেন।

এমবিএইচ