ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে চট্টগ্রামে আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে বন্দরনগরীতে তার বিরুদ্ধে মোট ৫টি মামলা দায়ের করা হলো।
বৃহস্পতিবার দুপুরে বাদী হয়ে মামলাটি দায়ের করেন মহানগর ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল হালিম খান।
মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দণ্ডবিধি ২৬৫(এ) ও ২৯৮, ১৫৩(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে বাদীর আইনজীবী রফিকুল আহসান জানিয়েছেন, আদালত মামলাটি আমলে নিয়ে আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করেছেন। তাকে আদালতে হাজির হওয়ার দিন পরে জানানো হবে।
এরআগে গত ১ অক্টোবর আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরো ৪টি মামলা দায়ের করা হয়।
কেএ





