বিশিষ্ট অভিনেতা এটিএম শামসুজ্জামানের বড় ছেলে কবিরকে হত্যার দায়ে ছোট ছেলে কুশলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুনাল এ রায় দেন।
জানা যায় ২০১২ সালের ১৩ মার্চ এ টি এম শামসুজ্জামানের সুত্রাপুরের দেবেন্দ্র নাথ ঘোশ লেনের বাসায় তার ছেলে কুশলের হাতে খুন হন অপর ছেলে কবির। ওইদিনই গ্রেফতার হয় কুশল।
হত্যাকাণ্ডের পর অভিনেতা এ টি এম শামসুজ্জামান নিজেই বাদি হয়ে কুশলের বিরুদ্বে থানায় মামলা দায়ের করেন। ভাই হ্যত্যার কথা স্বীকার করে আসামি কুশল আদালতে স্বীকারোত্তিমুলক জবান বন্দী প্রদান করেন।
ওই বছরই ২৫জুন কুশলের বিরুদ্বে চাজশিট দাখিল করেন সুত্রাপুর থানার উপ-পরিদর্শক মুনিরুল ইসলাম।
২০১৩ সালের ৩১ই অক্টোবর তার বিরুদ্বে অভিযোগ গঠন করে আদালত। আদালত এ টি এম শামছুজ্জামানসহ ১৪ জনের স্বাক্ষী গ্রহণকরেন।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





