রাজধানীর বাড্ডায় ছেলে ধরা সন্দেহে পিটিয়ে তাসলিমা বেগম রেনু হত্যার প্রধান আসামি হৃদয় সন্দেহে এক তরুণকে গেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে গোলাপ শাহর মাজারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গেল শনিবার সকালে ঢাকার উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলে ধরা সন্দেহে তসলিমা রেনুকে পিটিয়ে হত্যা করা হয়। নিজের শিশু সন্তানকে স্কুলে ভর্তি করাতে গিয়েছিলেন তিনি।

পরে নিহত নারীর বোনের ছেলে সৈয়দ নাসির উদ্দিন টিটু মামলা করেন। এ হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

এরই মধ্যে রেনু হত্যার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিন জনকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

এমআর