হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার বেলা ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

কাস্টমসের সহকারি কমিশনার রুহুল আমিন সোনার বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের পোস্ট অফিসে পার্সেলে আসা নূর ইলেক্ট্রনিক্স নামের একটি কোম্পানির মালামালের মধ্য থেকে ৪০টি সোনার বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এসএইচ