চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের আসনের নিচ থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট থেকে ওই স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
আজ (১৫ অক্টোবর) বৃহস্পতিবার সকালে বিমানবন্দর কাস্টমস ও এনএসআই টিম পরিত্যক্ত অবস্থায় চালানটি আটক করে।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন জানান, বিজি১৪৮ ফ্লাইটের সিটের নিচে প্লাস্টিকের ব্যাগে স্বর্ণের বার পেয়েছি আমরা। এখন গণনা করা হচ্ছে। আনুমানিক ১৬০টি স্বর্ণের বার থাকতে পারে।
এমবি





