রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। যার বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
১ সেপ্টেম্বরসোমবার সকাল ৮টায় চট্টগ্রাম থেকে আগত তূর্ণা নিশীথা এক্সপ্রেসের যাত্রী সুজন ওরফে বাবরকে সন্দেহ হলে তাকে আটক করে পুলিশ।পরে তার কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
কমলাপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল মজিদ সাংবাদিকদের জানান,সন্দেহভাজন বলে আটক বাবরকে তল্লাশি করে প্যান্টের ভেতর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।সুজনকে কমলাপুর জিআরপি থানায় রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা,১সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম,কেইউ





