মানহানি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
মহানগর হাকিম মোহাম্মদ আতাউল হক সোমবার এ অভিযোগ গঠন করেন। এবং সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২২ জানুয়ারি দিন ধার্য করেন।
কাশিমপুর কারাগার থেকে সোমবার খন্দকার মোশাররফ হোসেনকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং ন্যায় বিচার চান।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১২ সালের ৩১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে খন্দকার মোশাররফ হোসেন বলেন, তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করে ষড়যন্ত্রের মাধ্যমে আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে সরকার। যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাহলে সরকারকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) পঁচাত্তরের পরিণতি ভোগ করতে হবে।’
পরদিন দেশের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রচারিত হলে বাদীর মানহানি হয়েছে—এমন অভিযোগে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ২০১৩ সালের ২০ জানুয়ারি আদালতে মামলাটি দায়ের করেন।
এএইচ





