অব্যাহতি পাওয়া অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ খলিলুর রহমান (এম কে রহমান)বলেছেন,আমি আইনের মধ্যে থেকেই দায়িত্ব পালন করেছি, এতে কোনো ভুল করিনি।
মঙ্গলবার সুপ্রিমকোর্ট আইনজীবী ভবনে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় র্যা ব কর্মকর্তাদের গ্রেফতারে কোর্টের আদেশ ছিলো বলতে গেলে স্বপ্রণোদিত। কারণ রিট আবেদনকারীরা গ্রেফতারের আদেশ চাননি। তারা বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়েছিলেন। এছাড়া আইন অনুযায়ী রুল বা অর্ডার দেয়ার আগে শুনানিতে সরকারের আইনজীবী হয়ে বিরোধিতা করা যায় না।
উল্লেখ্য, গত সোমবার আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ আমিনুল ইসলামের স্বাক্ষরে আদেশ জারি করে এম কে রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
[b]ঢাকা,কেএ, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]
অপরাধ
আইনের মধ্যে থেকেই দায়িত্ব পালন করেছি-এম কে রহমান
অব্যাহতি পাওয়া অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ খলিলুর রহমান (এম কে রহমান)বলেছেন,আমি আইনের মধ্যে থেকেই দায়িত্ব পালন করেছি, এতে কোনো ভুল করিনি। মঙ্গলবার সুপ্রিমকোর্ট আইনজীবী ভবনে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন





