দেশে বিচারকরা যদি আবেগী হয়ে রায় দেন তাহলে মৌলিক অধিকার রক্ষা করা সম্ভব নয় বলে মন্তব্য করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক।
শনিবার রাজধানীর হোটেল পূর্বানীতে মৌলিক অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে 'বাংলাদেশে গণতন্ত্র ও মৌলিক অধিকার' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,গ্রামে গঞ্জে গেলে অনেকেই বলেন,মেয়েরা যেন আর প্রধানমন্ত্রী না হন। আমি সেটা বলতে চাই না। তবে আমি বলি,দুই বারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয়।
তিনি আরও বলেন,দেশে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দুই দলেরই মানসিকতা পরিবর্তন করা দরকার। দুই নেত্রীর মানসিকতা পরিবর্তন জরুরি। তাহলে নাগরিক অধিকার রক্ষার জন্য কাউকে কমিটি করতে হবে না।
সেমিনার পরিাচালনা করেন সাংবাদিক মাহফুজ উল্লাহ। গণস্বাস্থ নগর হাসপাতালের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী,অধ্যাপক আসিফ নজরুল,অধ্যাপক পিয়াস করিম, ড. তুহিন মালিক,জাতীয় মহিলা আইনজীবী সমিতির চেয়ারপারসন ফাওজিয়া করিম প্রমুখ উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]