চ্যানেল আই’র জনপ্রিয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজধানীর রাজাবাজারে নিজ বাসায় তিনি খুন হন।

শেরেবাংলা নগর থানা পুলিশ জানান, চুরির উদ্দেশ্যে তার বাসায় দুর্বৃত্তরা গেলে তিনি বাধা দিলে তাকে হত্যা করা হয়। 

উল্লেখ্য, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান কাফেলা’র উপস্থাপক ছিলেন আল্লামা নুরুল ইসলাম ফারুকী।

রমজানে চ্যানেল আইয়ে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে প্রধান আকর্ষণ ছিল ‘কাফেলা’ অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে সারা দুনিয়ার ইসলামিক নিদর্শনসমূহ দেখানো হতো। 

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ