ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর নেতৃত্বাধীন অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

 

তিনি জানিয়েছেন, আগামী তিন মাসের জন্য এ নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন আদালত। এই পৌরসভার মধ্যে একটি ইউনিয়ন যুক্ত থাকায় হাইকোর্ট এ আদেশ দিয়েছেন।

 

আগামী ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গফরগাঁও নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় ২৩৩টি পৌরসভায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এমএইচ