মতিঝিল থানার গাড়ি ভাঙচুর ও নাশকতার মামলায় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ বিএনপির ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালত এ অভিযোগ গঠন করেন। মোয়াজ্জেম হোসেন আলালসহ এ মামলার ছয়জন আসামি আদালতে হাজির ছিলেন। বাকি আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ২০১১ সালে দায়ের করা মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী ৫ নভেম্বর।

এআর