রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাউন্ডারি দেয়াল ভেঙ্গে জমি দখলের অভিযোগে আওয়াল নামে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করেছেন রমিজুল ইসলাম নামে এক ব্যক্তি।
বৃহস্পতিবার দিবাগত রাতে দেয়াল ভেঙ্গে জমি দখলের পর আজ শুক্রবার দুপুরের আগে রমিজুল ইসলাম খিলগাঁও থানায় এসআই আওয়ালসহ আরও কয়েকজনের নামে মামলা দায়ের করেন।
মামলার বাদী রমিজুল ইসলাম শুক্রবার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সিভিল পোশাকে দায়িত্বপালনকারী পুলিশের এসআই আওয়ালের নেতৃত্বে ৪০-৫০ জন লোক বৃহস্পতিবার রাতে দক্ষিণ বনশ্রীর মেরাদিয়ায় আমার ১০ ফুট উচুর ৭০ ফুট দেয়াল ভেঙ্গে জমিটি দখলের চেষ্টা করে। গেটের দিকেও ১৪ ফুটের মতো দেওয়াল ভেঙ্গে ফেলেছে।
তিনি বলেন, পুলিশের এসআই আওয়াল কর্নফুলীর পেছনে থাকে। ডাইনেস্টি নামক একটি ভবনের ১৩ তলার ফ্লাটে তিনি থাকেন।
এবিষয়ে জানতে খিলগাঁও থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার মুমিনুল বলেন, জমি দখলের অভিযোগে এমন একটি মামলা হয়েছে। আপনাদের মতো আমরাও শোনতেছি অভিযুক্তদের তালিকায় নাকি একজন পুলিশের নাম রয়েছে। আসলে কোনো পুলিশের নাম আছে কি না এটা আমরা এখনও ক্লিয়ার না।
এআই





