সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম উদ্দিনকে (৩০) কুপিয়ে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে।
বুধবার বিকালে নিহতের স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। নিহত জসিম ওই এলাকার সায়দুল হকের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত একটার দিকে আদর্শ গ্রাম পুলিশ ফাঁড়ি সংলগ্ন স্থানে কয়েকজন দুর্বৃত্ত জসিমকে এলোপাথাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ পুকুর পাড় থেকে জসিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরে ঘটনায় জড়িত সন্দেহে একই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবুল, নুরুল হুদা, তার ছেলে সুমন, হাজী ইস্রাফিলের ছেলে সাহেদ শরীফ ও মোহাম্মদ হানিফের ছেলে নিজাম উদ্দীন আটক করে।
লাশ ফেনী আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে আটক হওয়া ৫ জন ও দস্যু ভাগিনা কালামসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর সালেহ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
অপরাধ
যুবলীগ নেতা নিহত, ১২ জনের বিরুদ্ধে মামলা
সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম উদ্দিনকে (৩০) কুপিয়ে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে





