সর্বোচ্চ আদালতের এই রায়ে পুরো জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

প্রধান বিচার বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ মঙ্গলবার সকালে মীর কাসেমের আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

রায়ের প্রতিক্রিয়ায় হানিফ বলেন, এ রায় জাতির প্রত্যাশিত রায়। এ রায়ে গোটা জাতি সন্তুষ্ট হয়েছে। প্রত্যাশিত এই রায় দ্রুত কার্যকর করে জাতিকে কিছুটা হলেও কলঙ্কমুক্ত করার দাবি জানাচ্ছি আমরা।

এসটি