লেখক ও প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যার ঘটনায় মামলা দায়ের করেছেন তার স্ত্রী ডা. রাজিয়া রহমান।

সোমবার দুপুরে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন তিনি।

শাহবাগ থানার কর্তব্যরত অফিসার এসআই আনোয়ারুল ইসলাম জানান, দীপনের স্ত্রী ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করেছেন। এতে সংখ্যা উল্লেখ না করে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করা হয়েছে।

মামলাটি বেলা সোয়া দুইটায় থানায় রেকর্ড হয়েছে বলেন জানান তিনি। মামলা নং-৩। গত শনিবার আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় কুপিয়ে হত্যা করা হয় দীপনকে।

এসএইচ