জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল উদ্দিন মিয়ার বিরুদ্ধে জালিয়াতি,প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার রাজধানীর রমনা মডেল থানায় দুদকের উপ সহকারি পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মো. জামাল উদ্দিন মিয়ার বিরুদ্ধে দন্ড বিধি ৪২০/ ৪৭৭(এ) এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নং- ৩৬।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচা্লক প্রণব কুমার ভট্টাচার্য্য এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আরজিতে বলা হয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল উদ্দিন মিয়া ১৯৮৯ সালে ২১ মার্চ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে অগভীর পানি স্তর
এলাকায় পানি সরবরাহ প্রকল্পে স্টেনোগ্রাফার পদে চাকরিতে যোগ দান করেন।তবে এ চাকরির শর্তে উল্লেখ ছিল প্রকল্প শেষ হবার সঙ্গে সঙ্গে চাকরির মেয়াদ শেষ হবে।
কিন্তু মো. জামাল উদ্দিন মিয়া ১৯৮৯ সালে ৫ ডিসেম্বর জালিয়াতির আশ্রয় নিয়ে তৎকালীন সকারি প্রধান প্রকৌশলীর থেকে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দফতরে স্টেনোগ্রাফার পদে অস্থায়ী বদলির আদেশ জারি করান।
এরপর জামাল উদ্দিন মিয়া এবং তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা সফিউল্লাহ ভূইয়ার (বর্তমানে মৃত) সহযোগিতায় রাজস্ব খাতে আত্মীয়করণ করার আদেশ জারি করেন।
সর্বশেষ ২০১২ সালে ১৭ জুন আরেক অফিস আদেশ জারির মাধ্যমে স্টেনোগ্রাফার থেকে প্রশাসনিক কর্মকর্তা শূন্যপদে পদায়ন হন। দুদকের অনুসন্ধানে তার জালিয়াতি,প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি ধরা পড়ে।
একে





