রাষ্ট্রদ্রোহী মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

সোমবার পল্টন থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এবং মামলার তদন্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ সংশ্লিষ্ট জিআর সেকশনে ঢাকা মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ১৪ অক্টোবর দলের নেতাকর্মীদের দা-কুড়াল নিয়ে মাঠে নামার আহবান জানিয়েছিলেন সাদেক হোসেন খোকা।

ওই বছরেরই ২৫ অক্টোবরের এক সমাবেশকে সামনে রেখে খোকা এরুপ আহবান জানিয়েছিলেন। এ ঘটনায় রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মামলা করে শাহবাগ থানা পুলিশ।

আদালতে দাখিলকৃত অভিযোগপত্রে ২৪জনকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে। সাক্ষীদের দেয়া বক্তব্যে বলা হয়, সাদেক হোসেন খোকা নেতা-কর্মীদের বলেছিলেন, সমাবেশকে সফল করতে দুইভাবে প্রস্তুতি নিতে হবে।

একদিকে, সমাবেশকে সফল করতে সম্ভাব্য সব কাজ করতে হবে। অপরদিকে, দা-কুড়াল নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে যাতে কেউ আক্রমন করতে এলে তা প্রতিহত করা যায়।

 

এমকে, কেবি