পলাতক জাহিদ হোসেন খোকনের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আবদুস শুকুর খান বলেছেন, ট্রাইব্যুনালের দেওয়া এ রায়ে ন্যায়বিচার পাইনি। এই মামলায় আসামি আত্মসমর্পণ করে আপিল করলে খালাস পাবেন।

তিনি আরো বলেন, আসামিপক্ষ থেকে ৩০ জনের একটি সাফাই সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে দাখিল করা হয়। তারা এলে এই মামলায় তাকে নির্দোষ প্রমাণ করা সহজ হতো।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার এ রায় ঘোষণার পর তিনি এসব কথা বলেন।

জেআই