রাজধানীর বাংলা মোটরে অজ্ঞান পার্টির কবলে পড়ে নগদ ১০ হাজার টাকাসহ দুইটি মোবাইল হারিয়েছেন এক ব্যক্তি। সোমবার বিকাল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।
দ্বায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম টাইম নিউজ বিডি.কমকে জানান, টঙ্গি থেকে ছেড়ে আশা ৬ নং বাস থেকে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় আমাদের কাছে নিয়ে আসেন তার সাথে থাকা অপরিচিত রাকিব নামে এক ব্যক্তি।
তার কাছে থাকা ডায়েরি থেকে জানতে পারি তিনি কিষাণ স্ন্যাক্স নামে একটি বেসরকারি কোম্পানির মার্কেটিং কর্মকর্তা। প্রাথমিক চিকৎসার পর তার কাছে ১০ হাজার টাকা এবং দুটি মোবাইল ছিলো বলে জানা গেছে। তাকে কে বা কারা ডাবের সাথে কি খাইয়ে দিয়েছে। এখন তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মহিউদ্দিনের সাথে থাকা রাকিব জানান, আমি মহাখালী থেকে গাড়িতে উঠে তার পাশে বসি কিন্তু দেখি সে সিটে ঘুমিয়ে আছে। ফার্মগেট পার হওয়ার পরে ডাকা- ডাকি করলে কোনো সাড়া-শব্দ মেলে না। পরে বুঝলাম সে অজ্ঞান।
এমআর/কেএইচ





