ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ১০ জনসহ ১৩ বিচারককে পদোন্নতি জনিত কারণে বদলি করা হয়েছে।
বদলিকৃত ম্যাজিস্ট্রেটরা হলেন- সিএমএম আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন, মো. ইউসুফ হোসেন, মোহাম্মদ রাশেদ তালুকদার, শামছুল আরেফীন, মোল্যা সাইফুল আলম, মোহাম্মদ আতাউল হক, অমিত কুমার দে, মো. আমিনুল হক ও শাহরিয়ার মাহমুদ আদনান।
এছাড়াও বদলি হয়েছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা আমিনা ফারহিন, সৈয়দ সিরাজ জিন্নাত ও মো. আল-আমিন।
বিকেল ৪টায় বিচারকদের বিদায় জানায় ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। সিএমএম আদালতের কনফারেন্স রুমে অনাড়ম্বর অনুষ্ঠানে ক্রেস্ট দেওয়া হয় তাদের। ঢাকার সিএমএম শেখ হাফিজুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি সামিউল করিম আলমগীর। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম।
এমএম





