বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এটা সম্পূর্ণ আইনের পরিপন্থী। বুধবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, গ্রেফতার হলে হবেন, রাজনীতি করলে গ্রেফতার হতেই হয়। গ্রেফতার করে খালেদা জিয়াকে দমানো যাবে না। দেশবাসী তাকে আপোসহীন নেত্রী হিসেবে বহুবার দেখেছেন।

তিনি বলেন, রাজনীতিতে গ্রেফতার অস্বাভাবিক কিছু নয়, জনগণের কল্যাণে রাজনীতিকরা বহুবার গ্রেফতার হন।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী আরও বলেন, আমরা অনেকবার বলেছি, তিনি (খালেদা জিয়া) গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন, রয়েছেন অভুক্ত হয়ে। এছাড়া আইনের যত ব্যাখ্যা আছে, তার সবই আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে। এরপরও আদালত তার (খালেদা জিয়া) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

এআর/জেআই