রাজধানীর ডেমরায় রানা হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড ও দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবদুর রহমান সর্দার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মাসুদ, আলামিন ওরফে আলম, শফিকুল ইসলাম ওরফে রবিন ও জাহাঙ্গীর হোসেন। তারা পলাতক রয়েছেন।যাবজ্জীবন দণ্ডিত আসামিরা হলেন, বাবলা ও মনির।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১০ জানুয়ারি ডেমরা থানার শূন্যচেংড়া গ্রামে একটি জমিতে রানার মরদেহ পাওয়া যায়।
ওই ঘটনায় ডেমরা থানার তৎকালীন এসআই আবুল কালাম হত্যা মামলাটি দায়ের করেন। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত শুনানি শেষে আজ এ রায় দেন।
এমএ





