সুনালীকে তার স্বামী দানিশ ও আট বছরের ছেলের সঙ্গে বাংলাদেশে পুশ ইন করেছে ভারত। গত দুই দশক ধরে দিল্লিতে আবর্জনা কুড়ানো ও গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করছিল এই পরিবার। আটক হওয়ার পর প্রথমে তারা দিল্লির আদালতে যান, পরে সেই মামলা তুলে নেন। এরপর পশ্চিমবঙ্গ মাইগ্র্যান্ট লেবার ওয়েলফেয়ার বোর্ডের সহায়তায় কলকাতা হাইকোর্টে হেবিয়াস করপাস মামলা করেন।

সুনালীর মা জ্যোৎস্নারা বিবি বলেন, আমাদের শেষ আশা আদালত। আমার মেয়ে আট মাসের অন্তঃসত্ত্বা, এই মাসের শেষে বা আগামী মাসে সন্তান হওয়ার কথা। ওরা বাংলাদেশে কীভাবে আছে, আদৌ খাবার বা চিকিৎসা পাচ্ছে কি না, আমরা জানি না। ওখানে কীভাবে সন্তান প্রসব করবে, আর সেই সন্তান কি বাংলাদেশি নাগরিক হবে?

এমএম