সরকারি দলের মন্ত্রী, এমপি এবং নেতাসহ দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বিরুদ্ধে অনুসন্ধানী কার্যক্রম শুরু হয়েছে। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান।

তিনি বলেছেন,দুর্নীতি প্রতিটি স্তরে প্রবেশ করেছে, এটা সহজে দূর করা সম্ভব নয়। তাই  দুর্নীতি প্রতিরোধের ওপর জোর দেয়া হয়েছে।

শনিবার শিল্পকলা একাডেমির সঙ্গিত ও নট্যকলা অডিটরিয়ামে দুদকের সমন্বিত ঢাকা জেলা ১ ও ২ দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মশালা এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দুদক মহাপরিচালক ড. শামসুল আরেফিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিশনার মো. সাহাবুদ্দিদন চুপ্পু,কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ ও পরিচালক মেজর ইমরানুর হক শাহ প্রমুখ।চেয়ারম্যান দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা এবং দুদক কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান।

বদিউজ্জামান বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা রাজনৈতিক দলের নেতা এবং সদস্য। যারফলে তাদেরকে প্রতিরোধ কমিটিতে রাখা সম্ভব নয়। একই কারণে সরকারি কর্মকর্তাদেও ও এ কমিটিতে রাখা যায় না।

তিনি বলেন,আলোচিত দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান,দফতরের মধ্যে রয়েছে বিদ্যুৎ, তিতাস গ্যাস, সাব রেজিষ্টারের অফিস, এসি ল্যান্ডের অফিস। এসব দফতরের দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের উপস্থিতিতে গণশুনানির ৫টি পইলট প্রকল্প হাতে নিয়েছে দুদক। এর ফলে হয়তো বা মানুষের মাঝে সচেতনা বাড়বে।

চেয়ারম্যান বলেন, প্রতিটি জেলা উপজেলায় মানুষের মৌলিক অধিকার, সেবা পাবার অধিকার এবং হেল্প ডেক্স চালুর জন্য সরকারি উদ্যোগে বিলবোর্ড দেয়ার নির্দেশ রয়েছে।

তিনি বলেন, জেলা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তারা পদাধিকার বলে অংশ নিতে পারবেন। এ মর্মে মন্ত্রণালয় থেকে নিদের্শনা রয়েছে।

তিনি বলেন, ফৌজদারী দন্ডবিধি ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা সংশোধনের জন্য সরকারের সঙ্গে আলোচনা করবেন। এ ধারায় গণহারে অনুসন্ধান ও মামলা দায়ের এবং বিচারিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দুদক বড় বড় দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান ও মামলা পরিচালনায় বাধাগ্রস্ত হচ্ছে। তবে সরকারি কর্মকর্তাদের বিষয়ে এ ধারায় দুদক কার্যক্রম পরিচালনা রাজি আছে।

অনুষ্ঠানে রাজধানীনহ আশপাশের জেলা উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তারা দুর্নীতি দমনে নানা বাধা এবং দুদকের করণীয় সম্পর্কে পরামর্শ দেন।

ঢাকা,একে, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর