দক্ষিণ কেরাণীগঞ্জে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় মূল হোতাসহ ৬জনকে আটক করেছে ঢাকা জেলা পুলিশ।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর ও মুন্সীগঞ্জে পৃথক অভিযান তাদের আটক করা হয়।
আটক ছয়জনের মধ্যে হত্যাকাণ্ডের মূল হোতা সুমন, জনি ও তাদের দুই সহযোগী রয়েছেন।
এদের মধ্যে গাজীপুরের মির্জাপুর বাজার থেকে সুমন ও মুন্সীগঞ্জের শ্রীপুর উপজেলার কাঁঠালবাড়িয়ায় নিজ বাড়ি থেকে জনিকে আটক করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





