নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের গাড়িচালক জুবায়েরকে কুমিল্লা থেকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে তার শ্বশুর বাড়ি চান্দিনার বেলাশহর গ্রাম থেকে পুলিশ তাকে আটক করেছে। জুবায়েরের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। কুমিল্লার চান্দিনা থানা পুলিশ এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
চান্দিনা থানার ওসি মো. গোলাম মোর্শেদ জানান, গাড়িচালক জুবায়েরকে রাতে তার শ্বশুর বাড়ি চান্দিনার বেলাশহর গ্রাম থেকে পুলিশ আটক করে।
সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহে এর আগে ২০ জনকে আটক করা হয়। এর মধ্যে দুজনকে আটক করা হয় নরসিংদী থেকে।
হত্যাকাণ্ডের পর থেকে পলাতক নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস ইতোমধ্যে জব্দ করেছে পুলিশ। তার ভাইয়ের একটি গাড়িও আটক করা হয়েছে।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





