পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলা আদালতের কাঠগড়ায় নারায়নগঞ্জের সেভেন মাডার মামলার আসামি নূর হোসেন , তার দুই সহযোগী ওয়াহিদুজ্জামান ও খান সুমনকে আনা হয়েছে। এর আগে আরো ৩ দফা ওই আদালতে তাদের হাজির করা হয়।
শনিবার স্থানীয় সময় দুপুর ১টায় তাদের আদালতে আনা হয়।
জানা যায়,গত ২১ জুলাই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় পরবর্তী শুনানির জন্য ২ আগস্ট দিন ধার্য করেন। একই সঙ্গে আসামি খান সুমনের জামিন আবেদন খারিজ করে দেন আদালত।
এদিকে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুনীর হোসেন কলকাতা ও বারাসাত হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে নূর হোসেনের জামিনের বিষয়ে কথা বলেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য ১৪ জুন সন্ধ্যায় নূর হোসেন ও তার ২ সহযোগিকে দমদম এয়ারপোর্ট সংলগ্ন কৈখালির একটি বহুতল আবাসনের চারতলার ফ্ল্যাট থেকে গ্রেফতার করে পুলিশ। বাগুইআটি থানা পুলিশ নূর হোসেনদের বিরুদ্ধে অবৈধ উপায়ে ভারতে প্রবেশের মামলা করে।
প্রথমে ৮ দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয় তাদের। রিমান্ড শেষে ২৩ জুন তাদের আদালতে হাজির করে জানানো হয়, বাংলাদেশে সেভেন মামডার মামলাসহ একাধিক অপরাধে নূর হোসেন অভিযুক্ত। বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করে। এর পর নূর হোসেন অবৈধ উপায়ে আত্মগোপন করতে কলকাতায় প্রবেশ করে।
ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম





