ফলসহ বিভিন্ন খাদ্যদ্রব্যে ফরমালিন বিরোধী অভিযানে ব্যবহৃত যন্ত্র- ফরমালডিহাইড মিটার জেড-৩০০ পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে বিসিএসআইআর- এর চেয়ারম্যান, বিএসটিআই-এর মহাপরিচালক ও ন্যাশনাল ফোর্স সেফটির মহাপরিচালককে ওই যন্ত্র কী কী কাজে ব্যবহৃত হয় তা প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার দুপুরে এ আদেশ দেন।

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ