৭১’র মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সোবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষীর অসুস্থতার জন্য সাক্ষ্যগ্রহণ ১৬ জুলাই পর্যন্ত মূলতবি করেছেন ট্রাইব্যুনাল। আজ এ সাক্ষীর সাক্ষ্য গ্রহনের জন্য দিন ধার্য ছিল।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আজ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু,সুলতান মাহমুদ সিমন অন্য দিকে আব্দুস সোবাহানের পক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত আছেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম।
গত কাল রাষ্ট্রপক্ষের ২০ তম সাক্ষী হোসেন সরকারের (৬০) জবানবন্দি গ্রহণ ও জেরা শেষ করেছে ট্রাইব্যুনাল।
গত ১ এপ্রিল সুবহানের বিরুদ্ধে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন।
গত ২৭ মার্চ ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে এ মামলাটি ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করেন।
গত বছরের ৩১ ডিসেম্বর গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ ৮ ধরনের ৯টি মানবতাবিরোধী অপরাধে সুবহানের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য,২০১২ সালের ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে সুবহানকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা,কেএ ১০ জুলাই(টাইমনিউজবিডি.কম)এসআর