আর্থিক ক্ষতি সাধন মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সোমবার উপ-পরিচালক খায়রুল হুদা স্বাক্ষরিত নোটিশে আগামী ৬ মে সকাল সাড়ে ৯টায় তাদেরকে দুদকে হাজির হতে বলা হয়েছে।
নোটিশ প্রাপ্ত ৮ কর্মকর্তা হলেন-বিমানের সাবেক মহা-ব্যবস্থাপক রাজপতি সরকার,সাবেক পরিচালক (ফ্লাইট অপারেশন) মোঃ আজিজুল্লাহ, পরিচালক (অপারেশন) ক্যাপ্টেন কামাল সাঈদ,ডিসি ১০৩০ ফ্লাইটের ক্যাপ্টেন জামিল,একই ফ্লাইটের ক্যাপ্টেন শামীম আহমেদ,কাস্ট অফিসার নাসিম আউয়াল,ডিসি-১০৩০ এর ফ্লাইট ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান,অপারেশন পিএলজিএসসিএইচ এস.এম. লিয়াকত হোসেন।
অভিযোগে বলা হয়,২০০৬-০৭ অর্থ বছরে সিমুলেট বৈদেশিক প্রশিক্ষণ কেন্দ্রে প্লট বুকিং দেয়া সত্ত্বেও তারা প্রশিক্ষণে অংশ নেননি। এর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৪ লাখ ১০ হাজার ৯৭৮ টাকা ক্ষতি সাধিত হয়েছে।
[b]ঢাকা, একে, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]
অপরাধ
বিমানের ৮ কর্মকর্তাকে দুদকে তলব
আর্থিক ক্ষতি সাধন মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সোমবার উপ-পরিচালক খায়রুল হুদা স্বাক্ষরিত নোটিশে আগামী ৬ মে সকাল সাড়ে ৯টায় তাদেরকে





