মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। মারামারির ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় তাকে আটক করা।
গ্রেফতারের পর হুম্মাম কাদের চৌধুরীকে আদালতে পাঠানো হয়েছে। আগামী কাল (৬ সেপ্টেম্বর)মামলার শুনানী হবে বলে জানা যায়।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০০৮ সালে রাজধানীর গুলশানে মারামারির অভিযোগে হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাসা থেকে শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি নূরে আজম মিয়া।
এসএইচ





