বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও এম কে আনোয়ারসহ শীর্ষ ৫ নেতার জামিন না মঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হকের আদালতে জামিন আবেদন করলে তিনি তা নামঞ্জুর করেন।
এর আগে সকালে তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় দায়েরকৃত পৃথক ৩ মামলার জামিন শুনানি সম্পন্ন হয়েছে।
অন্য ৩ নেতা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এবং বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
গত বছর ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে এসআই শাহজাহান হত্যা,গাড়িতে অগ্নিসংযোগ,পুলিশের কর্তব্য কাজে বাধা ও বোমা বিস্ফোরণ ঘটনায় মামলাগুলো দায়ের করা হয়।
ঢাকা,২২জানুয়ারি(টাইমনিউজ বিডি)/এএইচ/এফএ