পুলিশের কাজে বাধা ও গাড়ি পোড়ানোর ঘটনায় মতিঝিল থানার দায়ের করা মামলায় শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াত নেতা ড.শফিকুল ইসলাম মাসুদকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার মহানগর হাকিম মো.মারুফ কামালের আদালতে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার আদালতে আসামি পক্ষে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট শেখ রোকন রেজা, এ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন ও এ্যাডভোকেট আশরাফুজ্জামান শাকিল।
প্রসঙ্গত, গত মে মাসের ১৯ তারিখে পুলিশের কাজে বাধা ও গাড়ি পোড়ানোর ঘটনায় মতিঝিল থানায় তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
কেএইচ/জেআই





