রাজধানীর মিরপুর থেকে ২০ হাজার পিস ইয়াবা সহ পাচঁ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মিরপুর থানা পুলিশ ।মঙ্গলবার রাত সোয়া ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- ফেরদৌস , মহসিন , মোস্তফা, হাসান  ও সোহেল।

মিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব মনিপুরের ১০৩৬/২ নম্বর কাঠাল তলার চার তলা বাসার নিচতলা একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১০০গ্রাম গাজা ও বেশ কিছু ফেনন্সিডিল ও মদের খালি বোতল উদ্ধার করা হয়। আটক পাচঁ জনই ইয়াবা ডিলার ।

এবিষয়ে মিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই