ছয় মাসের বেশি সময় কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

শুক্রবার দুপুর ১২টার দিকে কাশিমপুর কারাগার-২ থেকে তিনি ছাড়া পান বলে নিশ্চিত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী।

হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখে বৃহস্পতিবারই আদেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপরই তার মুক্তির পথ সুগম হয়।

কেএইচ