পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার অন্যতম আসামি মুছাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।বৃহস্পতিবার দুপুরে সিএমপি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার ইকবাল বাহার এ তথ্য জানান।

উল্লেখ্য, গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

জেড