মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মুক্তাগাছার আব্দুস সালামসহ ৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পালিয়ে যাওয়ার আশঙ্কায় অন্য ৫ আসামির নাম প্রকাশ করেননি প্রসিকিউশন।

সোমবার (০৮ আগস্ট) এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর আবুল কালাম গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান। তিনি জানান, সালামসহ ৬ জনের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা রয়েছে। মামলাটির তদন্ত করছেন রুহুল আমিন। তদন্তের স্বার্থে আসামিদের গ্রেফতার করা প্রয়োজন।

এমএনজে