হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তথ্য প্রযুক্তি আইনে ডাক, টেলিযোগাযোগ-তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও মামলা দায়েরের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।
বুধবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ।
রিটে মন্ত্রিসভা থেকে তাকে অপসারণ করতেও নির্দেশনা চাওয়া হয়।
একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে আইন করতে রুল জারির আর্জি জানানো হয়েছে।
রিটে বিবাদী করা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা মূখ্য মহানগর হাকিম ও তথ্য প্রযুক্তি ট্রাইব্যুনালকে।
জেএ





