রাজধানীর বনানী থানার সহকারী পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামের বিরুদ্ধে স্বর্ন ছিনতাই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর এ মামলায় আটক পুলিশের এক সোর্স ও স্বর্নের বাহকসহ দুইজনের ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জানা গেছে, রাজধানীর বংশাল থানার ফুলবাড়িয়া মার্কেটের সামনে স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টার সময় বনানী থানার এসআইসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বনানী থানার এসআই আশরাফুল ইসলাম,স্বর্ণের বাহক রেজাইল করিম এবং সোর্স আব্দুর রাজ্জাক।
সোমবার রাতে তাঁতী বাজার থেকে ৯০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার নিয়ে যশোরে যাচ্ছিলেন রেজাউল। পথে সোর্সের দেয়া তর্থের ভিত্তিতে এসআই আশরাফুল স্বর্নের বাহক রাজ্জাককে আটক করে। এরপর তার কাছ থেকে স্বর্ণগুলো ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় রেজাউল চিৎকার করলে স্থানীয় জনতা তাদেরকে ধরে করে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে।
এসআই আশরাফুল ইসলাম এবং আব্দুর রাজ্জাক এদেরও বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান এবং ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে বংশাল থানায় মামলা দায়ের করা হয়। এই মামলার তদন্ত করছেন, বংশাল থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. নাসির উদ্দিন।
তিনি বলেন, গ্রেফতারকৃত ৩জনের ৫ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালতে শুনানী শেষে একজনের ৫ দিনের রিমান্ড ও অপর দুইজনের ৪ দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এমএইচ





