মানিকগঞ্জে আলোচিত চলন্তবাসে গার্মেন্টসকর্মী ধর্ষণ মামলায় চালক ও হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে এ রায় ঘোষণা করা হয়।
মামলার দুই আসামি শুভযাত্রা পরিবহনের চালক দিপু মিয়া ও হেলপার আবুল কাসেমের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ একেএম মোস্তফা দেওয়ান।
গত বছরের ২৪ জানুয়ারি ঢাকা-আরিচা মহাসড়কে শুভযাত্রা পরিবহনের বাসে এই ধর্ষণের ঘটনা ঘটে।
সাভারের কর্মস্থল থেকে গ্রামের বাড়ি রাজবাড়ি যাওয়ার পথে চলন্তবাসে ওই গার্মেন্টসকর্মী ধর্ষণের স্বীকার হন। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। আদালত মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ ১৩ ফেব্রুয়ারি রায়ের জন্য দিন ধার্য্য করে।
[b]মানিকগঞ্জ[/b][b], ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ//এএইচ[/b]
অপরাধ
চলন্তবাসে গার্মেন্টসকর্মী ধর্ষণ মামলায় চালক ও হেলপারকে যাবজ্জীবন
মানিকগঞ্জে আলোচিত চলন্তবাসে গার্মেন্টসকর্মী ধর্ষণ মামলায় চালক ও হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ রায় ঘোষণা করা হয়।





